প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের সিংড়ায় যুব সমাজের উদ্যোগে সাবেক মেয়র মরহুম শামীম আল রাজি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান মন্টুর স্মরণে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সেমিফাইনালটি সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫ টায় উপজেলার ইন্দ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এই খেলায় বড়িয়া মৎস্য আড়ত ফুটবল একাদশ ও কালিগঞ্জ ফুটবল একাদশ অংশগ্রহণ করে।
খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে বড়িয়া মৎস্য আড়ত একাদশের হয়ে গোল করেন নাইজেরিয়ান খেলোয়াড় চুক্কা। অন্যদিকে, খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে কালিগঞ্জ ফুটবল একাদশের আবু কাহার গোল করে সমতা ফিরিয়ে আনেন। পরে ট্রাইব্রেকারে ৪-১ গোলে বড়িয়া মৎস্য আড়ত ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলায় নাইজেরিয়ান দুইজন খেলোয়াড় ছাড়াও নাটোর, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় মাঠের চারপাশে হাজার হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
অনুষ্ঠানে যুব সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও পরিবেশ কর্মী আব্দুল করিমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শের আলী, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল পাশা, সাংবাদিক ও পরিবেশ কর্মী হাসিবুল হাসান শিমুল, স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল করিম রবি প্রমুখ।
খেলার উদ্যোক্তা যুব সমাজের প্রতিনিধি আব্দুল করিম বলেন, "মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন