প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃষক ও যুবদলের নেতাকর্মীরা বরিশাল মহানগর নাগরিক কমিটির নেতাকর্মীদের ওপর হামলা করেছে, যাদের আওয়ামী লীগ মনে করা হয়েছিল। সোমবার সকালে নগরীর সোহেল চত্বরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিজয় দিবসের সমাবেশ শুরুর প্রাক্কালে এই হামলার ঘটনা ঘটে, যেখানে নাগরিক কমিটির চারজন নেতাকর্মী আহত হন।
এই ঘটনার পর নাগরিক কমিটির নেতৃবৃন্দ বিচারের দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। তারা হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতির কথাও উল্লেখ করেছেন। নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব ডা. মাহমুদা মিতু জানান, তারা বিজয় দিবসের শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করেছিলেন। এ সময় কৃষক ও যুবদলের নেতাকর্মীরা এসে তাদের ওপর অর্তকিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে যুবদল নেতা আখতারুজ্জামান শাওনকে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন, হামলাকারীরা তাদের ব্যানার ছিড়ে ফেলে এবং চেয়ার ভাঙচুর করে। প্রশাসন থেকে সভা করার অনুমতিপত্র দেখানো সত্বেও হামলাকারীরা থামেনি। হামলার ফলে আহত রুমানা বেগম, হাঞ্জালা মৃধা, মেহেদী হাসান ও ডা. মাহমুদা মিতুকে শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ডা. মাহমুদা মিতু আরও বলেন, হামলার ঘটনায় বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তবে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
হামলার বিষয়ে মহানগর বিএনপির দায়িত্বশীল কোন নেতা মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক বিএনপি নেতা বলেছেন, তাদের কাছে পূর্বে খবর ছিলো যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কৌশলে বিজয় দিবসের অনুষ্ঠান পালন করবেন। সম্ভবত সেই ধারণা থেকেই বিএনপির কেউ দলের কাছে ভাল সাজতে আওয়ামী লীগ মনে করে নাগরিক কমিটির অনুষ্ঠানে হামলা চালিয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন