প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পূর্ব চীনের কিংদাও বন্দরে একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার, চীনের সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভির উদ্ধৃতি দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।
সিসিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ‘ওশান মেলোডি’ নামের জাহাজটিতে আগুন লাগার সময় মোট ৪২ জন কর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৭ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কিংদাও শহরের একটি শিপইয়ার্ডে জাহাজটির রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধারকাজে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী লি ছিয়াংও জাহাজে আটকে পড়াদের উদ্ধারের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সরকারি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী এবং এর দৈর্ঘ্য প্রায় ১৯০ মিটার। ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এটি ৩১ আগস্ট কিংদাও বন্দরে পৌঁছেছিল। সূত্র: বিবিসি, এএফপি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন