প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, "সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে।" সভাটি মাগুরার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাড. নেওয়াজ হালিমা আরলী।
এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবির, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, কায়সার হামিদ, নির্বাহী প্রকৌশলী (ওজোপাডিকো) পলাশ কুমার ঘোষ এবং জিপি মনজুরুল হাসান বক্তব্য রাখেন।
মন্ত্রী মহোদয় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, "ব্যক্তিগত পছন্দের কারণে সরকার ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ করলে তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে।" তিনি আরো বলেন, কাজের গুণগত মান অক্ষুণ্ন রেখে কাজ করতে হবে এবং সৎ ও যোগ্য হলে সরকারি কর্মকর্তাদের কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মন্ত্রী উল্লেখ করেন, গুপ্ত ও সুপ্তরা ঐক্যবদ্ধ হয়ে নানা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে মাত্র কয়েক মাসে কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষক কার্ড ও ইমামদের ভাতা চালু করা হয়েছে। তিনি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া কর্মসূচি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং গ্যাস-বিদ্যুতের সমস্যার প্রকৃত কারণ জনগণকে অবহিত করার মাধ্যমে গুপ্ত ও সুপ্তদের ষড়যন্ত্রের সুযোগ করে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন।
সবাইকে তিনি ‘সবার আগে বাংলাদেশ’ এই কথাটি স্মরণ রাখার আহ্বান জানান। মন্ত্রী পরে জেলা বিএনপির এক কর্মীসভায় অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন