প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আব্দুর রাজ্জাক (৫২) পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছেন।
পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) ভোরে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।
গ্রেফতার হওয়া রাজ্জাক সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার মৃত রিয়াজুল ইসলামের পুত্র।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী মামলায় আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। আজ (সোমবার) দুপুরে আসামিকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন