প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে, স্কুলে ভর্তি হওয়ার মাত্র দুই দিন পরেই প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল তাদের সন্তানদের স্কুল পরিবর্তন করেছেন। তবে, নতুন এবং পুরানো স্কুলের নাম প্রকাশ করা হয়নি।
রাজ পরিবার থেকে বের হওয়ার ছয় বছর পর, গত আগস্টে পরিবারসহ যুক্তরাজ্যে ফিরে আসেন রাজা চার্লসের ছোট ছেলে হ্যারি। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এই দম্পতির ৭ বছর বয়সী ছেলে প্রিন্স আর্চি এবং ৫ বছর বয়সী প্রিন্সেস লিলিবেট চলতি মাসে স্কুলে যাওয়ার প্রক্রিয়া শুরু করে। তাদের নতুন বাড়ির ঠিকানা এবং সন্তানদের স্কুলের তথ্যও গোপন রাখা হয়েছিল। তবে, হঠাৎ করেই সন্তানদের স্কুল পরিবর্তনের বিষয়টি জানান হ্যারি-মেগানের একজন মুখপাত্র।
রাজকীয় বাসভবনে না থাকার এবং রাজপরিবারের সদস্য হিসেবে দায়িত্ব পালন না করার শর্তে তারা যুক্তরাজ্যে বসবাস শুরু করেন।
এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে যে, পূর্বের স্কুলে যাতায়াতের পথে দীর্ঘ দূরত্ব এবং অতিরিক্ত যানজটের কারণে শিশুদের নিরাপদে আনা-নেওয়া নিয়ে উদ্বেগ ছিল। শিশুদের নিরাপত্তার জন্য অতিরিক্ত একটি গাড়ি নিয়ে বহরে চলাচল করতে হতো, যা ব্যস্ত সময়ে কঠিন হয়ে পড়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন