প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৬:৩৬ এম || প্রকাশের তারিখঃ ২২শে অক্টোবর, ২০২৬ইং; ০৯:৩০ পি.এম
নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি সভাপতি মশিয়ার, সম্পাদক আরমান বিজয়ী
নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মশিয়ার রহমান ১২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিও। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ শাহিনুর রহমান শাহীন পেয়েছেন ৭৬ ভোট এবং অপর প্রার্থী সাজ্জাদ আলম খান সজল পেয়েছেন পাঁচ ভোট।
এদিকে, সাধারণ সম্পাদক পদে আরমান আলী খান ১২৫ পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকও। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম পেয়েছেন ৮৪ ভোট।
এছাড়া সহসভাপতি পদে মোহাম্মদ আলী খান ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফিরোজ খান পেয়েছেন ৮৫ ভোট। সদস্য পদে আব্দুল্লাহ আল মামুন (১৩২ ভোট), আঃ রহিম শেখ (১২৬ ভোট) এবং আব্দুল্লাহ টিটো (১২২ ভোট) বিজয়ী হয়েছেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৩৪ জন।
এই নির্বাচনে সভাপতি পদে তিনজন, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুইজন করে এবং সদস্য পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচন কমিটির সভাপতি ছিলেন-জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক সৈয়দ মোস্তাক আলী। সদস্য ছিলেন-সদর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সাঈফ উদ্দিন আহমদ ও কাজী শামীম হোসেন। #
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"