প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান এবং সুনেরাহ তাসনিমের মধ্যে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। যদিও তারা দুজনেই নিজেদের ভালো বন্ধু হিসেবে দাবি করে আসছেন। সম্প্রতি তাদের একটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রাফসান ও সুনেরাহর ঝলমলে পোশাকে তোলা ছবিগুলি দেখে নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে, তারা কি সত্যিই গাঁটছড়া বাঁধলেন? কিছু মানুষ তাদের সেই ছবিকে বাগদানের ছবি হিসেবে উল্লেখ করছেন।
তবে জানা গেছে, ছবিটি মূলত শিশু-কিশোরদের ট্যালেন্ট হান্ট শো ‘মার্কস অল রাউন্ডার’-এর শুটিং সেটে তোলা হয়েছে।
মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার কর্তৃপক্ষ এবং রাফসান–সুনেরাহ উভয়েই নিশ্চিত করেছেন যে, শুটিং চলাকালে তোলা ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে বাগদানের ছবি হিসেবে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ‘মার্কস অল রাউন্ডার’-এর উপস্থাপক হিসেবে একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন রাফসান ও সুনেরাহ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন