প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ব বাঁশ দিবস আজ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই অর্থনীতিতে বাঁশের বহুমুখী ব্যবহার তুলে ধরার জন্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পালন করা হচ্ছে।
বর্তমান বছরে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘Bamboo Beyond Borders’, যার অর্থ হলো ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’। গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী এই উদ্ভিদ বর্তমানে পরিবেশবান্ধব শিল্প, নির্মাণ, খাদ্য এবং জীবিকার একটি সম্ভাবনাময় উপাদান হিসেবে গুরুত্ব পাচ্ছে।
বাঁশ কেবলমাত্র গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী উপকরণ নয়; এটি পরিবেশ সুরক্ষা, শিল্প, হস্তশিল্প এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসবাবপত্র, কাগজ, ঘরবাড়ি নির্মাণসহ দৈনন্দিন বিভিন্ন পণ্য তৈরিতে বাঁশের ব্যবহার দীর্ঘকাল ধরে হয়ে আসছে।
বিশ্ব বাঁশ সংস্থার উদ্যোগে প্রতি বছর ১৮ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে থাকে। ২০০৫ সালে World Bamboo Organization (WBO) প্রতিষ্ঠার পর বাঁশের সম্ভাবনা এবং ব্যবহার নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির কার্যক্রম আরও জোরদার হয়েছে। পরবর্তী সময়ে ২০০৯ সালে ব্যাংককে অনুষ্ঠিত অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেসে ১৮ সেপ্টেম্বরকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাঁশ দিবস হিসেবে ঘোষণা করা হয়।
পরিবেশের জন্য বাঁশের গুরুত্ব অপরিসীম। দ্রুত বেড়ে ওঠা এই উদ্ভিদ কার্বন শোষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে বাঁশকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র শিল্প এবং হস্তশিল্পে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
দিবসটির মূল লক্ষ্য হলো বাঁশের পরিবেশগত এবং অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা, এর টেকসই ব্যবহার বৃদ্ধি করা এবং দৈনন্দিন জীবনে বাঁশভিত্তিক পণ্যের ব্যবহারকে উৎসাহিত করা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন