প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাঠে ফিরে আসছেন জামাল মুসিয়ালা, অসুস্থতা কাটিয়ে ভিনসেন্ট কোম্পানির দলে স্বস্তির বাতাস বইছে।প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে আকস্মিকভাবে দুইবার জ্ঞান হারানোর ঘটনা ঘটে। তার শারীরিক অবস্থার কারণে নানা উদ্বেগ তৈরি হয়েছিল।তবে, সব বাধা পেরিয়ে অবশেষে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন বায়ার্ন মিউনিখের জার্মান উইঙ্গার জামাল মুসিয়ালা। বুন্দেসলিগায় এফসি শালকে ০৪-এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মুসিয়ালাকে দলে স্বাগত জানাতে প্রস্তুত বায়ার্ন।প্রতিবেদন অনুযায়ী, ২৩ বছর বয়সী মুসিয়ালাকে ম্যাচের জন্য দলের সফরকারী তালিকায় রাখা হয়েছে। এই মৌসুমে তিনি এখন পর্যন্ত বাভারিয়ান জায়ান্টদের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশগ্রহণ করেননি।
অসুস্থতার কারণে মৌসুমের প্রথম তিনটি ম্যাচে তিনি অনুপস্থিত ছিলেন।
গত ১৫ আগস্ট আরবি লাইপজিগের বিরুদ্ধে ম্যাচের সময় হঠাৎ করে মাঠে লুটিয়ে পড়েন। সেই ঘটনার প্রভাব কাটতে না কাটতেই তিন দিন পর এফসি হেইডেনহাইমের বিরুদ্ধে আবারও মাঠে লুটিয়ে পড়েন মুসিয়ালা।
এরপর তাকে চিকিৎসা পরীক্ষা ও বিশেষ প্রশিক্ষণের জন্য প্রতিযোগিতামূলক ম্যাচ থেকে দূরে রাখা হয়।
পরবর্তী পরীক্ষার ফলাফলে মুসিয়ালা নিজেই জানান, তার শরীরে একটি নিউরোলজিক্যাল সমস্যা ধরা পড়েছে, যার কারণে তিনি সাময়িক অ্যাবসেন্স সিজার বা মৃদু খিঁচুনিতে ভুগছিলেন।
বায়ার্নের মেডিকেল টিম তার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
মুসিয়ালার মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। শুক্রবারের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান, মুসিয়ালা পুরো সপ্তাহ ভালোভাবে অনুশীলন করেছেন। তবে, শেষ মুহূর্তে অনুশীলনে তার শারীরিক প্রতিক্রিয়া দেখে ম্যাচে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কোম্পানি বলেন, ‘সে ভালো, পূর্ণ একটি সপ্তাহ অনুশীলন করেছে। পরিস্থিতি এখন তার জন্য ভালো। আমরা কিভাবে বিষয়টি সামলাচ্ছি, সেটি আগেই ব্যাখ্যা করেছি। জামাল এখন ভালো একটি পর্যায়ে আছে।’
তিনি আরো বলেন, ‘আজকের অনুশীলনে সে কেমন অনুভব করে, সেটি দেখব। এরপর জামাল ও দলের জন্য যেটা সবচেয়ে ভালো, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে যেন ভালো বোধ করে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন