প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইল নতুন দফার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে। এএফপি’র সাংবাদিকরা বলেছেন, সোমবার জেরুজালেমের আকাশে অন্তত আটটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরাইলি সেনাবাহিনী সোশ্যাল মিডিয়া টেলিগ্রামে একটি বার্তা প্রকাশ করে জানায়, তারা ‘ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে’ এবং এই হুমকি মোকাবিলায় তারা কাজ করছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
এএফপি’র একজন সাংবাদিক, যিনি জেরুজালেমে অবস্থান করছেন, জানিয়েছেন তিনি অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনা প্রত্যক্ষ করেছেন। একই সময়ে শহরের বাসিন্দাদের দ্রুত আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে দেখা গেছে।
ইসরাইলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার সন্ধ্যা থেকে ইরান একাধিক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইসরাইলের দিকে। এ কারণে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে দুই দেশের মধ্যে বিদ্যমান নাজুক যুদ্ধবিরতি নতুন করে চাপে পড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন