প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডে প্রতিভাবান অভিনেতাদের যথাযথ মূল্যায়ন করা হয় না, এমন মন্তব্য করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তিনি উল্লেখ করেছেন, একই ধরনের চরিত্রে বারবার অভিনয়ের সুযোগ দেওয়ার ফলে অনেক অভিনেতা নিজেদের অভিনয়দক্ষতা পুরোপুরি প্রকাশ করতে পারেননি। এই কারণে অনেক প্রতিভাবান শিল্পী যথাযথ স্বীকৃতি ছাড়াই হারিয়ে গেছেন।
নতুন নেটফ্লিক্স সিনেমা ‘গাজাব রাত’-এর প্রচারের সময় মনোজ এই বিষয়ে কথা বলেন। জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বলিউডে অভিনেতাদের নির্দিষ্ট ধরনের চরিত্রে আটকে রাখার প্রবণতা বিদ্যমান। এর ফলে তাদের অভিনয়ের বিভিন্ন দিক প্রকাশের সুযোগ সীমিত হয়ে যায়।
মনোজ বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে একই ধরনের চরিত্রে আটকে রেখে আমরা অনেকের প্রতিভা নষ্ট করেছি। পর্দায় তাদের চরিত্র, কাজের পরিবেশ এবং তাদের সঙ্গে করা আচরণের মাধ্যমে অনেক প্রতিভাবান অভিনেতাকে কার্যত গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। তাদের অনেকে কোনো স্বীকৃতি ছাড়াই হারিয়ে গেছেন।’
নিজের অভিনয়জীবন নিয়েও আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেতা। তিনি দাবি করেন, এখন পর্যন্ত তার অভিনয়ক্ষমতার মাত্র ২৫ শতাংশ কাজে লাগানো হয়েছে। নিজের ভেতরে এখনো অনেক কিছু করার তাগিদ রয়েছে বলেও জানান তিনি।
মনোজ বলেন, ‘আমি সব সময় বলে এসেছি, আমার অভিনয়ক্ষমতার মাত্র ২৫ শতাংশ ব্যবহার করা হয়েছে। আরো অনেক কিছু করার আছে। তবে এটাকে একজন অভিনেতার আকাঙ্ক্ষা বা কাজের ক্ষুধাও বলা যায়। আমার ভেতরে এখনো সেই আগুন জ্বলছে, আর আমি সব সময় পরবর্তী কাজের জন্য অপেক্ষা করি।’
তবে বলিউডে পরিবর্তনের ক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্মগুলোর ভূমিকা ইতিবাচক বলে মনে করেন মনোজ। তার মতে, আগে যেসব অভিনেতা নিজেদের দক্ষতা তুলে ধরার যথেষ্ট সুযোগ পেতেন না, তারা এখন ওটিটির মাধ্যমে নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছেন।
মনোজ বাজপেয়ীর নতুন সিনেমা ‘গাজাব রাত’ নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন নুশরাত ভারুচা, সাকিব সেলিম, অক্ষয় ওবেরয়, দিব্যা দত্ত, কিকু শারদা ও শ্রদ্ধা দাস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন