প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কুড়িগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের মাধ্যমে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঘোষপাড়াস্থ ঈদগাহ মাঠসংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সদস্য-সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, এবং সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক।
এ সময় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, হাসান যুবায়ের হিমেল, আমিমুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে একটি সমাবেশে মিলিত হয়।
বক্তারা উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দলকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের ত্যাগ, শৃঙ্খলা এবং ঐক্য বজায় রেখে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তারা। বক্তারা একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন