প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার বুড়িচং উপজেলায় স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন হত্যার চার বছর অতিবাহিত হলেও তার পরিবার মামলা করতে পারছে না। তারা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে মানবেতর জীবনযাপন করছে।
সূত্র অনুযায়ী, ২০২৩ সালের ৩০ অক্টোবর কুমিল্লার বুড়িচংয়ে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের ফলে জাকির হোসেনের মৃত্যু ঘটে। ওই দিন ভোরে মোকাম এলাকার নিজ বাড়ির পাশে তার লাশ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। মৃত জাকির হোসেন ছিলেন মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
ঘটনার সময় বুড়িচং থানার ওসি ছিলেন আবুল হাসনাত খন্দকার। তিনি তখন দাবি করেছিলেন, পুলিশ জাকিরকে না পেয়েই ফিরে এসেছে এবং পরিবারের পক্ষ থেকে তোলা হত্যার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একই বক্তব্য দিয়েছিলেন তৎকালীন পুলিশ সুপার আব্দুল মান্নান।
তবে পরিবারের অভিযোগ, সদর সার্কেলের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, ওসি আবুল হাসনাত খন্দকার, বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ এবং এসআই রাজীবের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। তাদের নেতৃত্বেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ সময় স্থানীয় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সহযোগিতা করেছিল।
বুড়িচং দেবপুর ফাঁড়ির ইনচার্জ জাবেদ উল ইসলাম পুলিশের অভিযানের সত্যতা স্বীকার করে বলেছিলেন, রাতে জাকিরের বাড়িতে পুলিশের একটি দল গিয়েছিল, তবে তাকে না পেয়ে ফিরে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, জাকিরের হাতে হাতকড়ার দাগ ছিল এবং অণ্ডকোষ নষ্ট করে ফেলা হয়েছিল। তার চেহারা ও শরীরের বিভিন্ন অংশে স্পষ্ট আঘাতের চিহ্ন ছিল।
গত ১৫ সেপ্টেম্বর জাকির হোসেনের বাড়িতে গিয়ে প্রতিবেশী শাকিব হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, যে স্থানে জাকির হোসেনের মরদেহ ফেলে রাখা হয়েছিল, সেখানে মিজান কাকা নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় দেখেন জাকির মাটিতে পড়ে আছেন। তখন তিনি সবাইকে ডাকাডাকি করেন। আমরা সবাই মিলে তাকে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি বেঁচে নেই। ঘটনার তিন বছর অতিবাহিত হলেও জাকিরের পরিবার এখনো কোনো বিচার পায়নি।
যে ঘরটির পাশে জাকিরকে ফেলে রাখা হয়েছিল, সেই ঘরের মালিক মাজেদা খাতুন ভয় ও আতঙ্কে বলেন, তখন পুলিশ ও আওয়ামী লীগের ভয়ে জাকির নিচে লুকিয়ে থাকত। আমি কতবার তাকে এই অবস্থায় দেখেছি। কিন্তু যেদিন তাকে মেরে ফেলে রেখে যায়, সেদিন আমরা কোনো শব্দ শুনতে পাইনি। ফজরের সময় শুধু চিৎকার শুনতে পাই যে জাকিরকে মেরে ফেলে রাখা হয়েছে।
জাকির হোসেনের শাশুড়ি আনোয়ারা বেগমের সঙ্গে সরেজমিনে কথা হয়। তিনি বলেন, মামলা করে কী হবে? আল্লাহ বিচার করবেন। আমার মেয়ে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছে। এখন মামলা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার মেয়ে ও নাতিদের মেরে ফেলবে। বিএনপিও আমার মেয়ে এবং নাতিদের কোনো খোঁজখবর রাখছে না। তারা একটি ভাঙা ঘরে মানবেতর জীবন কাটাচ্ছে।
জাকির হোসেনের স্ত্রী আকলিমা আক্তার পলি বলেন, কেন তারা মামলা করছেন না—এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, যখন তার স্বামীকে হত্যা করা হয়, তখন তিনি মামলা করতে চেয়েছিলেন। কিন্তু অনেকেই বলেছেন, মামলা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ছাড়বে না, কারণ তার একটি ছোট ছেলে ও মেয়ে আছে। এই ভয়ে তিনি তখন মামলা করতে পারেননি। তিন বছর হয়ে গেছে, এখন মামলা করে আর কী হবে?
তিনি আরও বলেন, আমার স্বামী বিএনপির রাজনীতি করতেন। তিন বছর ধরে আমরা পরিবার নিয়ে অত্যন্ত কষ্টে আছি। ভাঙা একটি টিনের ঘরে বসবাস করছি। শুধু গত দুই ঈদে বিএনপির নেতারা খোঁজ নিয়েছিলেন, এরপর আর কেউ খোঁজ রাখেননি। আমার স্বামী দলের জন্য জীবন দিয়েছেন, অথচ আজ আমরা অনাহারে দিন কাটাচ্ছি।
উপজেলা মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, জাকির হোসেনকে হত্যার পর তার জানাজায় আমি বক্তব্য দিয়েছিলাম। এর দুই দিনের মাথায় আমাকেও গ্রেপ্তার করা হয়। পরিবার কেন এখনো মামলা করতে পারছে না, সে বিষয়ে জাকিরের স্ত্রীই ভালো বলতে পারবে।
বুড়িচং থানার বর্তমান ওসি লুৎফুর রহমান বলেন, ঘটনাটি অনেক দিন আগের। বিষয়টি আপনার কাছ থেকেই শুনলাম। ভুক্তভোগী পরিবার যদি থানায় লিখিত অভিযোগ দেয়, তবে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন