প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও নারী প্রার্থীদের নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৭ সালে নির্ধারিত সেনানিবাসে এই নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। দেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা সাধারণ (জিডি) ও টেকনিক্যাল ট্রেডে (টিটি) সৈনিক পদে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে আবেদন শুরু করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। আবেদন করতে হবে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস পাঠিয়ে এবং পরে অনলাইনে আবেদন সম্পন্ন করে।
এক নজরে সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ
প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: সৈনিক
ট্রেড: সাধারণ (জিডি) ও টেকনিক্যাল (টিটি)
প্রার্থী: নারী ও পুরুষ
আবেদন শুরু: ১ ডিসেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৭
আবেদন ফি: ৩০০ টাকা
আবেদন পদ্ধতি: এসএমএস ও অনলাইন
নিয়োগ কার্যক্রম: ২০২৭ সালে নির্ধারিত সেনানিবাসে
শিক্ষাগত যোগ্যতা ও বয়স
সাধারণ ট্রেড (জিডি) এর জন্য প্রার্থীদের বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় (মাদ্রাসা, কারিগরি ও উন্মুক্ত) ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
টেকনিক্যাল ট্রেড (টিটি) এর জন্য প্রার্থীদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে তিন মাসের কোর্স সম্পন্ন করতে হবে।
বিজ্ঞান বিভাগ, প্যারামেডিক, ফিজিওথেরাপিস্ট, ওটিএ, আইসিএ ও রেডিওগ্রাফার বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থী
উচ্চতা: ১.৬৫ মিটার বা ৫ ফুট ৫ ইঞ্চি
ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের উচ্চতা: ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি
ওজন: ৪৯.৯০ কেজি
বুকের মাপ: স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফীত ৩২ ইঞ্চি
নারী প্রার্থী
উচ্চতা: ১.৫৫ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি
ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের উচ্চতা: ১.৫২ মিটার বা ৫ ফুট
ওজন: ৪৭ কেজি
বুকের মাপ: স্বাভাবিক ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি
চোখের দৃষ্টিশক্তি
প্রার্থীদের চোখের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় এইচবিএসএজি ও ডোপ টেস্ট অন্তর্ভুক্ত থাকবে। সাঁতার জানা বাধ্যতামূলক; প্রার্থীদের কমপক্ষে ৩৫ মিটার সাঁতার কাটতে হবে। প্রার্থীদের অবিবাহিত এবং বাংলাদেশের নাগরিক হতে হবে।
যেভাবে আবেদন করবেন
আবেদনের জন্য প্রথমে টেলিটক প্রি-পেইড সিম থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএসের মাধ্যমে প্রাথমিক আবেদন সম্পন্ন করার পর নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি মোট ৩০০ টাকা। এর মধ্যে ভর্তি পরীক্ষার ফি ২০০ টাকা এবং অনলাইন নিবন্ধন ফি ১০০ টাকা।
বিএনসিসির সদস্য, সেনাসদস্যদের সন্তান এবং টিটিটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী পৃথকভাবে আবেদন করতে পারবেন।
যারা আবেদন করতে পারবেন না
সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বরখাস্ত হওয়া ব্যক্তি, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বরখাস্ত বা স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া ব্যক্তি এবং দ্বৈত নাগরিকত্বধারীরা আবেদন করতে পারবেন না।
নির্বাচিত প্রার্থীদের ৩৬ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
হেল্পলাইন ও যোগাযোগ
ইউজার আইডি বা পাসওয়ার্ড হারিয়ে গেলে এবং ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ জানতে টেলিটক নম্বর থেকে ৬৫৯৬ নম্বরে এসএমএস পাঠানো যাবে।
জরুরি প্রয়োজনে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করে ৮ চাপার পর ১ চাপতে হবে। অন্য অপারেটর থেকে যোগাযোগের নম্বর ০১৫০০১২১১২১।
ই-মেইল: [email protected]
বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি এবং সৈনিক নিয়োগের আবেদন ওয়েবসাইট দেখুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন