প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মোজতবা খামেনিকে হুমকি প্রদান করেছেন। তিনি মন্তব্য করেছেন যে, ইরান সরকারের উৎখাত করলেই দেশটির ‘হুমকি’ দূর করা সম্ভব হবে।
বুধবার ইসরাইলি বাহিনীর একটি সমাবর্তন অনুষ্ঠানে নেতানিয়াহু এই বক্তব্য রাখেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
নেতানিয়াহু বলেন, ‘ইরানের শাসকগোষ্ঠী এখনো তাদের শিক্ষা নেয়নি।’ তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে ‘বর্তমান স্বৈরাচারী’ হিসেবে চিহ্নিত করেন এবং মন্তব্য করেন যে, মোজতবা খামেনি ‘তার বাবার পদাঙ্ক অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছেন।’
নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে নেতানিয়াহু আরও বলেন, ‘তিনি (মোজতবা খামেনি) গ্রেনেডের সেফটি পিন খুলে ফেলেছেন।’ এরপর তিনি দাবি করেন যে, ইরানের এই ‘হুমকি’ দূর করার একমাত্র উপায় হলো দেশটির সরকারকে উৎখাত করা।
এমএমআর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন