প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি দাবি করেছে যে, সউদী আরবের রাজধানী রিয়াদের একটি বিমানবন্দর, তেল কোম্পানি আরামকোর স্থাপনা এবং সীমান্ত অঞ্চলের সউদী সামরিক ঘাটিতে ৬টি বড় ধরণের হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটি জানায়, এই হামলাগুলো ব্যালাস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করে পরিচালিত হয়েছে।
হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি বার্তায় জানান, সউদী আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত একাধিক সউদী তেল অবকাঠামো এবং সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযানগুলো পরিচালিত হয়েছে।
মুখপাত্র আরও উল্লেখ করেন, "সউদী ভূখণ্ডের গভীরে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা 'অবরোধের জবাবে অবরোধ' এবং 'উত্তেজনার জবাবে উত্তেজনা' নীতি বজায় রাখছি। সউদী শত্রু সৈন্য ও কর্মকর্তাদের লক্ষ্য করে আমাদের আক্রমণ জোরদার করা হবে।"
তবে, হুথিদের এই দাবি সম্পর্কে সউদী আরব বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা অস্বীকৃতি জানানো হয়নি। সূত্র: দ্য নিউ আরব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন