প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক ক্যাশ প্যাটেল গায়িকা অ্যালেক্সিস উইলকিনসের সঙ্গে এনগেজমেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) তারা কয়েক বছরের সম্পর্কের পর এই বাগদানের কথা জানান।
২৭ বছর বয়সী উইলকিনস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্যাশ প্যাটেলের পাশে দাঁড়িয়ে নিজের নতুন হীরার আংটি প্রদর্শনের একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, ‘আইনকেও যুক্ত করে ফেললাম।’
৪৬ বছর বয়সী ক্যাশ প্যাটেল নিজের অ্যাকাউন্টে লাভ ও বাগদানের রিং ইমোজি সহকারে পোস্টটি পুনরায় শেয়ার করেন।
তাদের প্রথম দেখা হয় ২০২২ সালে ন্যাশভিলে এবং পরবর্তী বছর তারা প্রেমের সম্পর্কে জড়ান। ২০২৩ সালে উইলকিনস তার প্রথম ইপি ‘গ্রিট’ প্রকাশ করেন এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এফবিআই পরিচালক হিসেবে ক্যাশ প্যাটেলের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন