প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হিসেবে রেকর্ড করা হয়েছে। এই তথ্য বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান নিশ্চিত করেছেন।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে জেলায় শীতের অনুভূতি বৃদ্ধি পেতে শুরু করে। রাতের গভীরতার সঙ্গে সঙ্গে ঠান্ডার তীব্রতা কিছুটা বেশি অনুভূত হচ্ছে। মঙ্গলবার ভোরে প্রকৃতি কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল, যা শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট করে তোলে।
শীতের শুরুতে এর প্রভাব শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ওপর পড়তে শুরু করেছে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া চা-শ্রমিক, দিনমজুর এবং অন্যান্য পেশার মানুষের জন্য সকাল ও রাতের ঠান্ডার মুখোমুখি হতে হচ্ছে।
এদিকে, কুয়াশার চাদর ভেদ করে প্রতিদিন সূর্য উঁকি দিচ্ছে। তবে রোদে তেমন উত্তাপ অনুভূত হচ্ছে না। শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের প্রকৃতিতেও ঋতু পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে। সকাল ও সন্ধ্যায় চা-বাগানের সারি সারি গাছের ফাঁকে জমছে কুয়াশা। ভোরের সূর্যের আলোতে ঘাস ও পাতার ওপর জমে থাকা শিশিরবিন্দু ঝিলমিল করছে। পাহাড়ি টিলা, চা-বাগান এবং সবুজ প্রকৃতির এই দৃশ্য শ্রীমঙ্গলের চিরচেনা সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন