প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাটুরিয়ায় ভেজাল সার বিক্রির অভিযোগে সানোয়ার হোসেন নামে এক ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে ৫ বস্তা সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) জান্না বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এই অভিযানের নেতৃত্ব দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ফুকুরহাটি ইউনিয়নের জান্না বাজারে সানোয়ার হোসেনের বিরুদ্ধে ডিএপি সারের মধ্যে মাটি মিশিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানের সময় সানোয়ার হোসেনের দোকান থেকে বিক্রয়ের জন্য মজুদ রাখা ৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করা হয়। একইসাথে, ওই সার ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং নকল ও ভেজাল সার বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল সার বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন