প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আবারও উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বৃদ্ধি পেয়ে ১৮২ টাকা ৭১ পয়সা থেকে ১৮৯ টাকা ৩ পয়সা হয়েছে। গত চার মাসে এটি চতুর্থ দফায় দাম বৃদ্ধি করা হলো।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিইআরসি নতুন দাম নির্ধারণ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে, দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার হিসেবে নির্ধারিত হয়েছে।
অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম গত চার মাসে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। আগস্ট মাসে প্রতি লিটারের দাম ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা, যা সেপ্টেম্বর মাসে বেড়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা হয়েছে। অক্টোবরে দাম আরো বৃদ্ধি পেয়ে ১৮২ টাকা ৭১ পয়সা হয়েছে। সর্বশেষ নভেম্বরে নতুন দাম ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারা অনুযায়ী বিপিসি এবং পদ্মা অয়েল কম্পানি লিমিটেডের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনা শেষে ১৩ মে ২০২৫ তারিখে জেট এ-১-এর মূল্য পুনর্নির্ধারণ করা হয়। পরে কমিশন মাসভিত্তিতে প্ল্যাটস রেটের ভিত্তিতে এই মূল্য সমন্বয়ের ব্যবস্থা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন