প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে জনতার ব্যাপক সমাগম ঘটেছে। জনসভা শুরু হওয়ার পূর্বেই মাঠটি সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে যায়। প্রধানমন্ত্রীকে একবারের জন্য দেখার এবং তার বক্তব্য শোনার জন্য সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে জড়ো হতে শুরু করেন।
মঙ্গলবার দুপুরের দিকে জনসভাস্থলে মানুষের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে। মাঠের ভেতরে জায়গা না পেয়ে অনেককে আশপাশের সড়ক ও সংলগ্ন এলাকায় অবস্থান নিতে দেখা যায়। নেতাকর্মীদের স্লোগান, মিছিল এবং মানুষের সরব উপস্থিতির কারণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন ও জনসভাকে ঘিরে নগরজুড়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। স্থানীয়রা প্রধানমন্ত্রীর বক্তব্যের অপেক্ষায় রয়েছেন, যেখানে তিনি রাজশাহীর উন্নয়ন, কর্মসংস্থান, শিল্পায়ন এবং নাগরিক সমস্যার সমাধানে কী বার্তা দেন, সেটি দেখার জন্য।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন