প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র থেকে কিছুটা বেশি দামে গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এটি জনগণের স্বার্থ রক্ষায় করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে বিভিন্ন সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ বিষয়টি জানান।
ডা. জাহেদ উল্লেখ করেন, আমেরিকায় তৈরি পোশাক রফতানির ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে দেশটির সরে আসার ফলে এই বেশিতে গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কিছুটা বেশি দামে গম কেনার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, কিন্তু এটি জনগণের স্বার্থ রক্ষায় করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তথ্য উপদেষ্টা জানান, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোড ম্যাপ তৈরি করতে পদক্ষেপ নিচ্ছে।
এসময় অতিরিক্ত বিদ্যুৎবিল নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, গত জুনে অতিরিক্ত বিদ্যুৎবিল নিয়ে জনগণের অভিযোগ বিষয়ক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে খাদ্য চাষ ও সংরক্ষণের পর্যায়ে অনেক রাসায়নিক ব্যবহার হয় যা স্বাস্থ্যের জন্য খারাপ। খাদ্য ব্যবসায়ীদের ডাটা সংগ্রহ করে একটি তথ্য ভাণ্ডার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ব্যবসার সঙ্গে জড়িতদের সচেতন করা হবে এবং অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত হবে বলেও তিনি উল্লেখ করেন, এবং এর সঙ্গে যুক্ত সকলকে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এসময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির প্রসঙ্গে তিনি বলেন, জুলাই কাছে কটূক্তি করা এবং মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। তবে আইনি কাঠামো অনুযায়ী এটিকে অপরাধের মধ্যে শ্রেণীভুক্ত করা যায় না। এসব মন্তব্য ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য হবে কিনা সেই বিষয়ে আলোচনা চলতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন