প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লেবাননের কাছে এই পাঁচজনকে মুক্তি দিয়ে হস্তান্তর করা হয়েছে, যারা ইসরায়েলের কারা হেফাজতে ছিলেন। এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে।আইসিআরসি জানিয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর অনুরোধের ভিত্তিতে ইসরায়েলের হেফাজত থেকে মুক্তি পাওয়া এই পাঁচজনকে লেবাননে স্থানান্তরে তারা সহায়তা করেছে। তাদের মধ্যে একজনকে বৃহস্পতিবার এবং বাকি চারজনকে শুক্রবার হস্তান্তর করা হয়েছে। এই প্রক্রিয়ায় আইসিআরসি নিরপেক্ষ মানবিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে।একটি প্রতিবেদনেউল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের চলমান শান্তি আলোচনার অংশ হিসেবে এই পাঁচজন বেসামরিক নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।এবং এর বিনিময়ে লেবানন ১৯৮০-এর দশকে অপহৃত ও নিহত লেবানিজ ইহুদি সম্প্রদায়ের সদস্যদের দেহাবশেষ খুঁজে বের করার প্রচেষ্টায় সহযোগিতা করেছে।ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছিল যে, মুক্তি পাওয়া পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের কোনো সন্ত্রাসী সংগঠনের সদস্য বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।এদিকে, ইসরায়েলের হেফাজতে থাকা অন্যান্য লেবানিজ বন্দিদের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে আইসিআরসি। সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলের আটককেন্দ্রে থাকা বন্দিদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগের সুযোগ নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন