প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমাধানের উদ্দেশ্যে ইউক্রেনে মার্কিন প্রতিনিধিদলের সাথে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনা শেষে জেলেনস্কি জানান, সংঘাতের সমাধানে ভূখণ্ডগত বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও চূড়ান্ত সিদ্ধান্তটি অবশ্যই জাতীয় নেতাদের দ্বারা গ্রহণ করা হবে।
বৈঠকে শুধু ভূখণ্ডগত প্রশ্ন নয়, বরং ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা এবং পুনর্গঠনের অর্থনৈতিক পরিকল্পনাও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে বলে জানান জেলেনস্কি—এমনটি
। জেলেনস্কি বলেন, সামরিক বাহিনীকে শক্তিশালী রাখা হবে ভবিষ্যতের প্রধান নিরাপত্তা নিশ্চয়তা। তিনি আরও উল্লেখ করেন, যদি যুদ্ধ শীতকাল পর্যন্ত চলে, তাহলে জ্বালানি খাত এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি বিপুল পরিমাণ মার্কিন এলএনজির ওপর নির্ভর করতে হবে। জেলেনস্কি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি মর্যাদা পূর্ণ, নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী শান্তির ওপর জোর দেওয়া উচিত।
মস্কো এবং কিইভে ওয়াশিংটনের এই সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপের উদ্দেশ্য হলো স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করা।
মার্কিন দূত স্টিভ উইটকফ জানান, ওয়াশিংটন সামরিক সমাধানের পরিবর্তে কূটনৈতিক উপায়ে শান্তির পক্ষে। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মস্কোতে আলোচনা শেষে প্রাপ্ত ইতিবাচক ধারণাগুলো তারা কিইভের বৈঠকে নিয়ে এসেছেন। সংঘাত সমাধানের পরবর্তী ধাপের আলোচনায় ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মতো ইউরোপীয় অংশীদাররাও অংশগ্রহণ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন