প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংসদ ভবন, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদকে জানিয়েছেন যে, বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ গ্রহণ করেছে।
আজ রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, ‘২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ৮১ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, একই সময়ে সরকারের নেওয়া বৈদেশিক ঋণের মূলধন বাবদ ১৭ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার এবং সুদ বাবদ ৬ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত দেশের বৈদেশিক ঋণের বিপরীতে মূলধন ও সুদ বাবদ মোট ২৩ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন