প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে এসে পৌঁছেছে।
আজ শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে তার মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, যিনি বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
পরে সকাল ৯টায় এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় দ্রুততার সঙ্গে শাহেদের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। নিহতের বাড়ি বগুড়ার শাহজাহানপুরে। তার দুটি সন্তান রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবে আমাদের ৪০ লাখেরও বেশি প্রবাসী রয়েছে। এই কারণে সেখানে কোনো ঘটনা ঘটলেই আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। এখন পর্যন্ত ১০ জন প্রবাসীর লাশ দেশে ফেরত আনা হয়েছে, শাহেদ হলেন ১১তম।
দালালচক্রের কারণে বিদেশে যাওয়ার খরচ বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বিদেশে গমনেচ্ছুক কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন সম্পর্কে ভালোভাবে জেনে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে আমাদের মিশনগুলো সবসময় সচেষ্ট রয়েছে। বিদেশে কোনো নাগরিক বিপদে পড়লে খবর পাওয়া মাত্রই মন্ত্রণালয় তাদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে।
এদিকে, আজ মরদেহ হস্তান্তরকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহতের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে মরদেহ দাফন ও যাতায়াত বাবদ ৩৫ হাজার টাকা এবং যুদ্ধে মর্মান্তিকভাবে প্রাণ হারানোর কারণে বিশেষ অনুদান হিসেবে আরও ৫০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, লাশ তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটি ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন