প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস বুধবার ঘোষণা করেছেন যে, তিনি ক্যান্সারমুক্ত হয়েছেন। প্রায় ছয় মাস আগে তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ করেছিলেন।
ট্রাম্পের দেওয়া ‘আইস মেইডেন’ উপাধিতে পরিচিত ওয়াইলস মার্চ মাসে জানিয়েছিলেন যে, তার স্তন ক্যান্সার ধরা পড়েছে এবং তিনি চিকিৎসা নিচ্ছেন।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
এক্সে একটি পোস্টে ওয়াইলস উল্লেখ করেছেন, "এ সপ্তাহে চিকিৎসকের কাছে যাওয়ার পর আমার প্যাথলজি পরীক্ষার ফলাফল পরিষ্কার এসেছে। আমি এখন ক্যান্সারমুক্ত।"
৬৯ বছর বয়সী ওয়াইলস তার পরিবার, বন্ধু এবং চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বিশেষভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে তার অবিচল সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
তিনি আরও বলেন, "আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং আমেরিকা ফার্স্ট কর্মসূচি এগিয়ে নিতে কাজ করে যাব।"
হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হিসেবে ওয়াইলসকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পর্দার আড়াল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ব্যাপকভাবে কৃতিত্ব দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন