প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি দাপটের সাথে এগিয়ে চলেছে। কিন্তু মাঠের সাফল্য একটি বড় ঝামেলার কারণে ম্লান হয়ে যেতে পারে। ক্লাবটি আর্থিক অনিয়মের অভিযোগের কারণে বড় শাস্তির মুখোমুখি হতে পারে। সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে বিপুল পরিমাণ পয়েন্ট কর্তন, ইউরোপীয় প্রতিযোগিতায় নিষেধাজ্ঞা, এমনকি মালিকানা হারানোর ঝুঁকিও।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ম্যানচেস্টার সিটির পয়েন্ট কর্তন এমনভাবে হতে পারে যে, চলতি মৌসুমেই তাদের প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে যাবে।
পরবর্তী মৌসুমেও পয়েন্ট কর্তনের শাস্তি দেওয়া হতে পারে, যাতে ক্লাবটিকে দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে আরও এক মৌসুম কাটাতে হয়। তবে ১০০ পয়েন্ট কর্তন বা পাঁচ বছরের জন্য ইউরোপীয় প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার বিষয়টি এখনও নিশ্চিত নয়।
প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতে সিটি দোষী সাব্যস্ত হয়েছে। তবে ক্লাবটি অভিযোগ অস্বীকার করে আপিল করেছে। শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি।
সিটির মালিকানা পরিবর্তন নিয়েও আলোচনা চলছে। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান ক্লাবটির মালিকানা গ্রহণ করেন। বর্তমানে নিউটন ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সিটির সংখ্যাগরিষ্ঠ মালিকানা রয়েছে, যা শেখ মনসুরের মালিকানাধীন। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান সিলভার লেকেরও উল্লেখযোগ্য অংশীদারি রয়েছে।
যুক্তরাজ্যের স্বাধীন ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সবকিছু যাচাই করে মালিক বা পরিচালকের পদ থেকে কাউকে সরানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে শেখ মনসুরকে মালিকানা ছাড়তে হবে, এ ধরনের চূড়ান্ত আদেশ এখনও আসেনি।
এ বছরের ডিসেম্বরের মধ্যে ম্যানচেস্টার সিটির আপিলের শুনানি শেষ হওয়ার কথা রয়েছে। রায় হতে পারে ২০২৭ সালের জানুয়ারিতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন