প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গীতে বহুল আলোচিত আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় দীর্ঘ প্রায় ২২ বছর কারাভোগের পর কারামুক্ত হলেন মোহাম্মদ আলী। মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি কারাগার থেকে মুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরেছেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর মোহাম্মদ আলী বাড়ি ফেরায় পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেকে তার সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান। বাড়ি ফেরার পর মোহাম্মদ আলী বলেন, দীর্ঘ ২২ বছর কারাগারে থাকার পর আজ পরিবারের কাছে ফিরতে পেরেছি। দীর্ঘদিন পর স্বজন ও পরিচিতজনদের মাঝে ফিরে আসতে পেরে আমি আবেগাপ্লুত। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। জানা গেছে, ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৎকালীন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাভোগ করছিলেন মোহাম্মদ আলী। দীর্ঘ ২২ বছর পর কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরায় পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাকে একনজর দেখতে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও বাড়িতে ভিড় করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন