প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সংসদীয় সহযোগিতা জোরদার করার পাশাপাশি শিক্ষা, কৃষি ও বাণিজ্য খাতে অংশীদারিত্ব প্রসারিত করার লক্ষ্যে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তি জানায়, সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউজে সেদেশের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার মিল্টন ডিকের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন। এ সময়ে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে মিল্টন ডিক চলতি বছরের এপ্রিলে তার ঢাকা সফরের সময় পাওয়া উষ্ণ আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা করেন এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উভয় পক্ষ শিক্ষা, কৃষি এবং বাণিজ্যসহ অন্যান্য খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার জন্য যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তরা সর্বোত্তম গণতান্ত্রিক চর্চা এবং প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার বিনিময়ের উদ্দেশ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সংসদীয় দলগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই বৈঠক বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতা প্রতিফলিত করে। পাশাপাশি, এতে উভয় দেশের মধ্যে পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বও অবহিত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন