প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ ফুটবল বিশ্বকাপের মহারণ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি রয়েছে। রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নিউইয়র্কের আবহাওয়া। শনিবার দুপুরে স্থানীয় সময় নিউইয়র্ক ও আশপাশের এলাকাতে হঠাৎ করেই নেমে আসে ভারী বৃষ্টি। আকাশজুড়ে কালো মেঘের পর টানা বর্ষণে আবহাওয়া অনেকটা বদলে যায়। যদিও সংশ্লিষ্ট আবহাওয়া দপ্তর ফাইনালের দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। এর আগে কানাডার দাবানলের ধোঁয়া নিউইয়র্ক অঞ্চলে ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বাতাসের মান খারাপ হলে খেলোয়াড় ও দর্শক উভয়ের জন্যই তা ঝুঁকিপূর্ণ হতে পারে। ফিফার নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সকালে ফাইনালের আগে শেষ অনুশীলন সম্পন্ন করেছে আর্জেন্টিনা ও স্পেন। এখন দুই দলই শিরোপা নির্ধারণী লড়াইয়ের জন্য অপেক্ষায় রয়েছে। সূত্র: ব্লুমবার্গ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন