প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মেট্রোপলিটন পুলিমের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা সমূহে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ বিষয়টি জানান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, মো. হাসান (২৭), মো. সাইদুর রহমান সজিব (২১), মো. হাবিবুর রহমান লিয়ন (২১), মোছা. শাপলা আক্তার (৩০), মো. আরাফাত, মো. বেলাল হোসেন বেপারী (২৬), মো. জামিল শিকদার (৩০), ইয়াসিন আরাফাত (২৪), মো. রুবেল (৩৩), মো. লুৎফর রহমান (৩৬), সালমান (২৪), মো. রাশেদুল হাসান (৩৭), মো. রাসেল (২৫), মো. আসাদুল ইসলাম (২২), ইব্রাহিম ওরফে সৌরভ (২৫), মো. সাইদুল ইসলাম (২২), মো. সালমান (২১), মো. জনি ওরফে মুরগী জনি, মো. জাহিদ হাসান (২১), মো. মাহিম (২০), মো. মাহাবুব আলম (৪৫), মো. সেলিম মিয়া (৩০), মো. ইউসুফ (২২), মো. আমজাদ (৩০), মো. রুহুল আমিন (২১), সুমন (২৭), স্বাপন (২৫), মো. সুলেমান (৪৮), মো. ইমন (২০), মো. দেলোয়ার হোসেন হৃদয় (২২), মো. সিরাজুল ইসলাম (৪৮), তাফহীমুল তছলিম হিমেল (২৪), সাদিয়া আরফিন (২৪), মো. ইয়াছিন (৩০), মোসা. রোজিনা ওরফে রোজি ওরফে সালেহা (৪১), মো. সোহাগ আহম্মদ (২২), সেলিম মিয়া (২৮), আল আমিন (৩৪), মো. আরিফ (২৮), মো. শুভ (১৮), মো. রিপন (২৬), মো. হৃদয় হোসেন ওরফে ইয়াছিন (১৮) ও মো. সাইফুল ইসলাম।
নিয়াজ মেহেদী তেজগাঁও বিভাগের বরাত দিয়ে বলেন, রোববার (১২ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ২ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন, মোহাম্মদপুর থানা ১৯ জন, আদাবর থানা ৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৩ জন ও হাতিরঝিল থানা ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন