প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বম্ভরপুর উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১১ নভেম্বর ২০২৬ ইং তারিখে উপজেলা পরিষদ হলরুমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন, বিশ্বম্ভরপুর উপজেলা, সুনামগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ নুরুজ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান সদস্য জনাব শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর যুবদলের সদস্য শামসুল কবির।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতসহ বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে কেরাত প্রতিযোগিতায় বিজয়ী সেরা তিনজনকে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি শিক্ষার্থীকে ইসলামিক বই উপহার দেওয়া হয়, যা উপস্থিত শিশু-কিশোর ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব শফিকুল ইসলাম তরুণ প্রজন্মকে ইসলামিক মূল্যবোধ ও শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া বক্তব্য রাখেন বিশেষ অতিথি শামসুল কবির ও অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা বলেন, নৈতিক চরিত্র গঠনে এ ধরনের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন