প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের বিহার রাজ্যে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন রোগী মারা গেছেন। মুজাফফরপুর জেলার প্রসাদ হাসপাতালের পঞ্চম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আগুন লাগার ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, তবে এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে দমকল বাহিনী একটি জরুরি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। আইসিইউ থেকে প্রায় ২০ জনকে উদ্ধার করে বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাকী রোগীদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
মুজাফফরপুরের দমকল বিভাগের কর্মকর্তা রাম নিবাস পান্ডে জানান, ‘আমরা আইসিইউ থেকে ১৫-২০ জন রোগীকে উদ্ধার করেছি, যাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের শারীরিক অবস্থান সম্পর্কে আমাদের কাছে কোনো নতুন তথ্য নেই।’
প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল।
মুজাফফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন বলেন, ‘আইসিইউতে প্রায় ১৩ জন রোগী ছিলেন এবং আরও কয়েকজন সিসিইউতে ভর্তি ছিলেন। তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
দক্ষিণ দিল্লির মালভিয়া নগরে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জনের মৃত্যু এবং ২৬ জন আহত হওয়ার একদিন পরে বিহারে এই ঘটনা ঘটেছে।
এনডিটিভি জানিয়েছে, বুধবার সকাল প্রায় ৮টা ৫০ মিনিটের দিকে মিকাসা ইন হোটেলের বেজমেন্টে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে একাধিক ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
হাউজ রানি এলাকার সরু গলির মধ্যে অবস্থিত হোটেলটির বেজমেন্টে একটি রেস্তোরাঁ ছিল। স্থানীয় বাসিন্দাদের মতে, হোটেলে প্রায় ২৫টি কক্ষ রয়েছে এবং সেখানে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। তাদের অধিকাংশই চিকিৎসার জন্য ভারতে আসা বিদেশি নাগরিক ছিলেন।
দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পাঁচ বাংলাদেশির মধ্যে ৩ জন ম্যাক্স হাসপাতালে এবং অপর ২ জন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন