প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারীর ডোমার সদর ইউনিয়নের মাঝাপাড়ায় সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের খোঁজখবর নিয়েছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ আব্দুস সাত্তার। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে তিনি নিজে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের মাঝে জরুরি খাদ্য ও রান্নার সামগ্রী বিতরণ করেন।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এমপি মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী শহর আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার আহমাদুল হক মানিক, সেক্রেটারি ও গোমনাতি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রবিউল আলম, সহকারী সেক্রেটারি মো. সোহেল রানা, সাবেক উপজেলা সেক্রেটারি হাফেজ আব্দুল হক এবং সদর ইউনিয়ন আমীর মো. নুরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, "ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব; এটি কোনো দান বা দয়া নয়, বরং দুর্দিনে আমাদের ভাইবোনদের জন্য সামান্য উপহার মাত্র। আজ আমাদের দলের পক্ষ থেকে এই সহযোগিতা প্রদান করা হলো। পাশাপাশি, খুব শীঘ্রই সরকারি সহায়তার ব্যবস্থা করে এই পরিবারগুলোর পুনর্বাসনে আমি সর্বাত্মক চেষ্টা চালাব।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন