প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল সংক্রান্ত ইরানের প্রস্তাবিত বৈঠকে অংশগ্রহণ করবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বাহরাইন। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে তেহরান এই জলপথ বন্ধ রাখায় বিশ্ববাজারে তেল ও গ্যাস রপ্তানিতে সমস্যা সৃষ্টি হচ্ছে।
তবে, প্রণালিটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য আগামী সোমবার মাসকাটে একটি বৈঠক আয়োজনের পরিকল্পনা করেছে ইরান।
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন না হওয়া পর্যন্ত তারা ইরানের সঙ্গে কোনো যৌথ বৈঠকে অংশগ্রহণ করবে না। এছাড়া, তোষণ নীতি গ্রহণ করে আঞ্চলিক নিরাপত্তা রক্ষা সম্ভব নয় বলে মন্তব্য করেছে দেশটি।
বাহরাইন দাবি করেছে, হরমুজ প্রণালি সকলের জন্য উন্মুক্ত থাকতে হবে, এতে কোনো ধরনের বৈষম্য, অতিরিক্ত ফি বা অনুমতি থাকা উচিত নয়।
যুদ্ধের পূর্বে সব দেশের জাহাজের জন্য এই জলপথ মুক্ত ছিল, কিন্তু বর্তমানে তেহরান এর নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ফি চালুর চেষ্টা করছে। তবে, ইরানের বক্তব্য হলো, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তারা এই আলোচনার উদ্যোগ নিয়েছে।
ওমানের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে প্রণালিটি অবিলম্বে খুলে দেওয়ার মতো কোনো চুক্তি না হলেও, এটি চালুর সম্ভাবনা তৈরি করতে পারে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম।
সূত্র: আল-জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন