প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিল্লির যন্তর-মন্তরে চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে, এবারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় কর্মসূচি পালনের ঘোষণা প্রদান করেছে ককরোচ জনতা পার্টি। চিকিৎসা শিক্ষায় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কলকাতার রাজপথে মিছিল ও সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সংগঠনটি।
কর্মসূচি পালন করার জন্য ইতিমধ্যে কলকাতা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। কিন্তু, পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অনুমতি প্রদান করা হয়নি বলে দলটির সূত্র নিশ্চিত করেছে।
কলকাতা পুলিশের সদর ও অপরাধ দমন শাখার সূত্রে তথ্য পাওয়া গেছে যে, গত ১৯ ও ২১ জুলাই যৌথ কমিশনারদের কাছে ই-মেইলের মাধ্যমে অনুমতি চেয়ে আবেদন পাঠিয়েছেন সংগঠনের সদস্য দেদীপ্য গঙ্গোপাধ্যায়। আবেদনে উল্লেখ করা হয়েছে যে, শুক্রবার বিকেল চারটায় শহরের ঐতিহ্যবাহী কলেজ স্কোয়ার থেকে শুরু করে রানি রাসমণি সড়ক পর্যন্ত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। এতে প্রায় দেড় হাজার তরুণ ও শিক্ষার্থীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
কলকাতা পুলিশ আবেদন গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অনুমতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে যথেষ্ট পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সংগঠনের সদস্য দেদীপ্য গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পুলিশের সঙ্গে অনুমতির বিষয়ে আলোচনা চলছে। যদি অনুমতি না মেলে, তবে পরবর্তী করণীয় নির্ধারণে তারা বৈঠক করবেন। একই সঙ্গে দুর্নীতিমুক্ত ভাবমূর্তির সাধারণ শিক্ষার্থী ও তরুণদের এই মিছিলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের জেরে রাজধানী দিল্লিতে শুরু হওয়া এই যুব অসন্তোষ ইতিমধ্যে দেশটির অন্যান্য বড় শহরে ছড়িয়ে পড়ছে। দিল্লির সংসদ ভবনমুখী মিছিলে সংঘর্ষ ও সহিংসতার পর, মুম্বাই ও চেন্নাইয়ে শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। এবার কলকাতার কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং শিক্ষাঙ্গনে নতুন উত্তাপ দেখা দিচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন