প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপি সরকারকে নিয়ে কটূক্তি করার অভিযোগে পুলিশ সাথী আক্তার নামের এক নারী উদ্যোক্তাকে আটক করেছে। তিনি স্থানীয় একটি বিউটি পার্লারের মালিক।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
সুত্র জানায়, সাথী আক্তার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তার ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ভিডিওতে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করেন।
তিনি জানান, প্রায় ১৪ বছর ধরে ব্যবসা পরিচালনা করছেন। তবে গত দুই মাসে তার ব্যবসাপ্রতিষ্ঠান ও খাদিজা প্লাজার অন্যান্য দোকানে একাধিকবার এসি ও বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ তার দুটি শোরুম থেকে প্রায় ২৪ হাজার টাকার বিদ্যুতের তার চুরি হওয়ায় তিনি চরম ভোগান্তিতে পড়েছেন।
তার বক্তব্যের ভিডিও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তার প্রতিষ্ঠানে গিয়ে এ বিষয়ে জানতে চান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বিএনপিকে নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় জনতা ওই নারী উদ্যোক্তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন