প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর মহানগরের টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদ (৪০) কে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করেছে টঙ্গী পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর যুবলীগের ৫৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে উৎখাতের চেষ্টা করার অভিযোগও রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান কালের কণ্ঠকে জানিয়েছেন, সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন