প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দখলীকৃত জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ১৫০ জনেরও বেশি চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারী ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কঠোর পাহাড়ায় অনুপ্রবেশ করেছে। এই তথ্য ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা (WAFA) জেরুজালেম গভর্নরেটের উদ্ধৃতি দিয়ে নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৬৯ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি দল 'বাব আল-মাগারিবা' (মরোক্কান গেট) দিয়ে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। এরপর তারা প্রাঙ্গণের অভ্যন্তরে গিয়ে তালমুদিক প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু করে।
১৯৬৭ সালের ঐতিহাসিক 'স্ট্যাটাস কো' (Status Quo) চুক্তি অনুসারে, অমুসলিমরা আল-আকসা প্রাঙ্গণ পরিদর্শন করতে পারলেও সেখানে তাদের কোনো প্রকার প্রার্থনা বা ধর্মীয় আচার পালন সম্পূর্ণ নিষিদ্ধ। এই প্রথা ভেঙে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রার্থনা করা ঐতিহাসিক চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে।
জানা গেছে, ইহুদি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে চরমপন্থী বসতি স্থাপনকারী দলগুলো তাদের সমর্থকদের আল-আকসায় ব্যাপকভাবে জড়ো হওয়ার এবং প্রবেশের আহ্বান জানাচ্ছে। ওয়াফা আরও জানায়, ইহুদি ধর্মীয় উৎসবগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসরায়েলি কর্তৃপক্ষ প্রায়শই রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং জেরুজালেমসহ পুরো দখলীকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন