প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা উল্লেখ করেন, ‘কেডিএ কেবল কংক্রিটের ভবন, চওড়া রাস্তা বা বড় বড় ভৌত অবকাঠামো নির্মাণের কাজই করে না। খুলনাকে পরিবেশবান্ধব, বাসযোগ্য সবুজ শহর হিসেবে গড়ে তোলার জন্যও তারা বদ্ধপরিকর’।
আজ বৃহস্পতিবার জেলার দৌলতপুর কল্পতরু মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি আরো বলেন, দৌলতপুরের কল্পতরু পরিত্যক্ত মার্কেটটি অপসারণ করে সেখানে একটি ‘মিনি স্টেডিয়াম’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনার সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন।
তার এই নির্দেশনা বাস্তবায়নে কেডিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কারণে, গাছ লাগানোর মতো শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের আগামী প্রজন্মের জন্য পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ রেখে দেওয়ার একটি অঙ্গীকার।
খুলনার সকল নাগরিক, যুবসমাজ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বৃক্ষরোপণের জন্য আহ্বান জানিয়ে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ভয়েস দেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছেন। আসুন, সবাই নিজেদের বাড়ি, আঙিনা ও ফাঁকা স্থানে অন্তত একটি গাছ রোপণ করি।
সরকারের সহযোগিতায় নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া বাংলাদেশকে পুরোপুরি সবুজ ও পরিবেশবান্ধব করা সম্ভব নয়।
পরে তিনি সমাজ সেবক শামশাদ আতিক কিশোরের অর্থায়নে দরিদ্র পরিবারের জন্য সেলাই মেশিন ও দর্জিকাজের জন্য কিছু থানকাপড় হস্তান্তর করেন।
পরে তিনি সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে স্কুল মাঠে বৃক্ষরোপণ করেন।
দৌলতপুর মুহ্সীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেডিএ চেয়ারম্যান।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, বিশিষ্ট সমাজসেবক খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. মতলুবুর রহমান মিতুল প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন