প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ১৭ সেপ্টেম্বর, : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় পুলিশ ৫২৫ জনকে গ্রেফতার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৯১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১০৩ জন, পূর্ববর্তী মামলায় ৮৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৩ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৯ জন, পরোয়ানামূলে ১৪৩ জন এবং সাজা পরোয়ানামূলে ২৪ জন রয়েছেন।
এছাড়া, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯১ জনকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন মাদক বহনকারী এবং ৮৮ জন মাদকসেবী হিসেবে চিহ্নিত হয়েছেন। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ফলে, মাদকবিরোধী অভিযানে মোট ১৩১ জন গ্রেফতার হয়েছেন।
অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, ৩১ হাজার ৫০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। এ সময় ২৪টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে ৯১ হাজার ৩৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ কেজি ৬৫৯ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাইমদ, ১ ক্যান বিয়ার ও ৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
জনস্বার্থে পরিচালিত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন