প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে অপপ্রচার বন্ধের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্থানীয় এক বাসিন্দা থানায় লিখিত অভিযোগ করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হিলির বাসিন্দা মিনুর রহমান হাকিমপুর থানায় লিখিত অভিযোগটি জমা দেন।
অভিযোগের সূত্রে জানা যায়, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সমাজকল্যাণমন্ত্রী এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রচেষ্টায় স্বাধীনতার পর গত রোববার (১৫ নভেম্বর) হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস নামে দুটি আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালু করা হয়। দীর্ঘদিন পর ট্রেন দুটির যাত্রাবিরতি শুরু হওয়ায় এলাকার শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
কিন্তু এরপর হঠাৎ করে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ নামক একটি ফেসবুক পেজ থেকে হিলি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ নিয়ে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার শুরু হয়েছে। এই ধরনের অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি এবং সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম বলেন, ‘মাননীয় মন্ত্রী মহোদয়ের অবদানে সম্প্রতি হিলি স্টেশনে নীলসাগর এবং চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেয়া হয়েছে। এখান থেকে মানুষ টিকিট কেটে সরাসরি ঢাকা যেতে পারবে, তেমনি ঢাকা থেকে সরাসরি হিলি আসতে পারবে। তবে হিলি স্টেশনে ট্রেন দাঁড়ানোকে কেন্দ্র করে কিশোরগঞ্জ এক্সপ্রেস নামে একটি ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি; এটি কে করছে, কী কারণে করছে এবং তার কাছে কী প্রমাণ আছে, সে ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন