প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় পরাজয়ের মধ্য দিয়ে। সেই পরাজয়ের যন্ত্রণা কাটতে না কাটতেই এসেছে আরও একটি দুঃসংবাদ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলকে জরিমানা করেছে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারার কারণে। ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসি সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তির কথা জানায়। শনিবার (১৭ অক্টোবর) আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ জরিমানার সম্মুখীন হয়।
আইসিসি জানিয়েছে, বাংলাদেশ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছে। সময়ের জন্য নির্ধারিত ছাড় বিবেচনা করেও এই ঘাটতি পাওয়া যায়। এরপর আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট জরিমানা করেন।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। বাংলাদেশ এক ওভার পিছিয়ে থাকায় জরিমানার পরিমাণও ৫ শতাংশ।
বাংলাদেশের অধিনায়ক তাওহিদ হৃদয় এই অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের দুই আম্পায়ার আলাউদ্দিন পালেকার ও ইজাতুল্লাহ সফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি অভিযোগটি আনেন।
এর আগে শনিবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৩৩.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয়। ফলে ৯৯ রানের বড় পরাজয়ের মধ্য দিয়ে সিরিজ শুরু করে তাওহিদ হৃদয়ের দল।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বুধবার (২১ অক্টোবর), শারজায় আফগানিস্তানের বিপক্ষে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন