প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মুদ্রার জাল নোট তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল নোটসহ দুইজনকে আটক করেছে র্যাব।
এই সময়, বিভিন্ন দেশের মুদ্রার ২৫ বান্ডিল জাল নোট এবং জাল মুদ্রা তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার (৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে, জেলা শহরের আরামবাগ-বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।
র্যাব জানায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আরামবাগ-বালুবাগান এলাকার তিনতলা একটি বাড়িতে অভিযান চালানো হয়। এই সময়, সেখান থেকে ২৫ বান্ডিল বিভিন্ন দেশের জাল মুদ্রা ও অন্যান্য সরঞ্জামসহ তসিকুল ও শামীমকে আটক করা হয়। আটককৃতরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করছিলেন।
র্যাব-৫-এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ জানান, বাড়িটি দীর্ঘদিন ধরে জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহার হচ্ছিল। সেখানে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করা হত। জাল মুদ্রা তৈরির মূল হোতাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন