প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের ১৪টি স্থানে একযোগে মানববন্ধন-সমাবেশ কর্মসূচি পালন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে।
শনিবার (২০ জুন) সকালে নগরীর কাচারী বাজারে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, যাতে তিস্তা মহাপরিকল্পনার পরিবর্তে অন্য কোনো প্রকল্পকে বাস্তবায়ন করতে উদ্যোগ না নেওয়া হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা বলেন, গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খান, এনসিপির জেলা আহ্বায়ক আল মামুনসহ জামায়াত-এনসিপির নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তাগণ বলেন, প্রতি বছর বর্ষায় ভারত পানি ছেড়ে দিলে তিস্তা নদী বেষ্টিত উত্তরের ৫ জেলার মানুষ বন্যা-ভাঙনের শিকার হয়। অন্যদিকে শুষ্ক মৌসুমে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে নেওয়ায় মরুভূমিতে পরিণত হয় তিস্তা নদী। বর্ষায় তিস্তার আক্রমণাত্মক আচরণ ও শুষ্ক মৌসুমে মৃতপ্রায় হওয়ার কারণে উত্তরের প্রাণ-প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়েছে।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই অবিলম্বে একনেক সভায় তিস্তা মহাপরিকল্পনার প্রকল্প পাস এবং কাজ শুরু করার দাবি জানান তারা।
অন্যদিকে, দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিরোধীদলের নেতৃবৃন্দ।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি কাচারী বাজারসহ রংপুর প্রেসক্লাব, লালবাগ মোড়, ডিসির মোড়, কাউনিয়া তিস্তা ব্রিজ, মহিপুর তিস্তা ব্রিজ, বুড়িরহাট বাজারসহ জেলার ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন-সমাবেশ করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন