প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বিজয়ী করার লক্ষ্যে দলের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব। তিনি উল্লেখ করেন, "ঢাকা শহরের জনগণ গ্যাস, তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি করা সরকারের পক্ষে ভোট দেবে, নাকি জনগণের প্রকৃত প্রতিনিধিদের নির্বাচিত করবে, তা আগামী স্থানীয় সরকার নির্বাচনেই দেখা যাবে।"
শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন। এই কর্মসূচির আয়োজন করেছে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
আসিফ মাহমুদ আরও বলেন, "যারা রাড্ডার মতো ক্লিনিক গুড়িয়ে দিয়েছে, যাদের আমলে চাঁদাবাজির মাত্রা বেড়েছে, এমনকি যাদের হাত থেকে ফুটপাতও রক্ষা পায়নি, জনগণ কি তাদের ভোট দেবে? নাকি এখানে দাঁড়িয়ে থাকা তাদের প্রকৃত প্রতিনিধিদের ভোট দিয়ে নির্বাচিত করবে?"
নেতাকর্মীদের উদ্দেশ্যে আসিফ বলেন, "আপনাদের সবাইকে আগামী স্থানীয় সরকার নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিচ্ছি। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টির দুর্গ গড়ে তুলতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে বিজয়ী করতে হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন