প্রিন্ট এর তারিখঃ ১৬ই অক্টোবর, ২০২৬ইং; ০৫:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ইং; ০৭:১১ পি.এম
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষা, স্বেচ্ছাসেবী ও সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত একযোগে ৮টি কেন্দ্রে জেলার ৯টি উপজেলার ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ৭হাজার ১০০ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে।
আয়োজকরা জানান, ২০০৮ থেকে নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশ শিক্ষার্থীদের কল্যানে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। বৃত্তি পরীক্ষার আয়োজন, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদানসহ বছরজুড়ে শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজন করে আসছে সংস্থাটি। তারই ধারাবাহিকতায় এ বছরও বৃত্তি পরীক্ষায় ৭ হাজার ১০০ পরীক্ষার্থী অংশ নিয়েছে।
নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহবুব বলেন, "২০০৮ সাল থেকে আমাদের এই বৃত্তি কার্যক্রম চলছে। ফাউন্ডেশনের সবচেয়ে বৃহৎ প্রকল্প হচ্ছে বৃত্তি প্রকল্প। এ প্রকল্প ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়ায় প্রতিযোগী করে তোলে এবং আর্থিক সাহায্য প্রদান করে থাকে। এবছরও বৃত্তি পরীক্ষায় ব্যাপক সাড়া পড়েছে। জেলাজুড়ে একযোগে ৭ হাজার ১০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।"
পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ শেষে নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা শিক্ষাবিদ ইসহাক খন্দকার বলেন, "সুশৃঙ্খল ও সুন্দরভাবে গৃহীত এই ধরনের পরীক্ষা ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়ার প্রতি আরও আকৃষ্ট করে। নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে হবে বলে আশা করছি।"
এসময় আরো উপস্থিত ছিলেন
নোয়াখালী জেলার প্রাক্তন শিক্ষা অফিসার- জনাব জাহাঙ্গীর আলম, ফাউন্ডেশন চেয়ারম্যান- জনাব আব্দুল্লাহ আল মাহবুব, ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান জনাব মো: মায়াজ, জনাব আব্দুল আল রাকিব, জনাব সাইফুল্লাহ সাইফ, জনাব আবু সাইদ সুমন, জনাব হাবিবুর রহমান আরমান প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"