প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘দিদি নং ১’-এর নতুন সিজনে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঞ্চালক হিসেবে অভিষেক নিয়ে দর্শকদের মাঝে শুরুতে বিভিন্ন প্রশ্ন ছিল। তবে, বর্তমানে তাঁর সঞ্চালনায় প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন অনেকেই। এই প্রশংসার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা বোস।
সম্প্রতি, ঐন্দ্রিলা ‘দিদি নং ১’-এর নতুন সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানে স্বস্তিকার সঙ্গে কাটানো অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। ঐন্দ্রিলা সেখানে স্বস্তিকার ব্যক্তিত্ব ও আচরণের প্রশংসা করেছেন।
ঐন্দ্রিলা লিখেছেন, ‘আমার সহ-প্রতিযোগীদের সঙ্গে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার প্রিয় অভিনেত্রী ও একজন অসাধারণ মানুষ স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে দারুণ সময় কেটেছে।’
স্বস্তিকার সঙ্গে কাটানো সময়ের কথা উল্লেখ করে ঐন্দ্রিলা আরও বলেন, ‘আপনি সত্যিই আমার মন জয় করে নিয়েছেন। একজন ‘সিনিয়র’ হিসেবে নিজেকে এতটা মার্জিত, আন্তরিক, বিনয়ী ও উদারভাবে উপস্থাপন করা যদি আদর্শ হয়, তবে ঠিক এমন একজন মানুষই তো হওয়া উচিত।’
ঐন্দ্রিলা স্বস্তিকার উপস্থিতি ও আচরণ নিয়েও মুগ্ধ হয়েছেন। তিনি লেখেন, ‘আপনার উপস্থিতি, আপনার ভালো ব্যবহার এবং মানুষকে যেভাবে আপনি গুরুত্ব দিয়েছেন, তা সত্যিই অসাধারণ। আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও মুগ্ধতা ছাড়া আর কিছুই নেই।’
এদিকে, ‘দিদি নং ১’-এর নতুন সিজনে শুধু সঞ্চালক পরিবর্তন হয়নি, বরং অনুষ্ঠানটির ফর্ম্যাটেও এসেছে বেশ কিছু পরিবর্তন। পূর্বে একসঙ্গে কমসংখ্যক প্রতিযোগী অংশ নিলেও, এখন একই পর্বে ১০ জন প্রতিযোগী নিয়ে খেলা হচ্ছে। অনুষ্ঠানটির সম্প্রচারের সময়ও বদলেছে; আগে বিকেল ৫টায় প্রচারিত হলেও, এখন রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচার করা হচ্ছে।
চলতি বছর টেলিভিশনের একাধিক জনপ্রিয় অনুষ্ঠানের ফর্ম্যাটে পরিবর্তন এসেছে। ‘দাদাগিরি’-তে দেবের সঞ্চালকের ভূমিকায় আসার পর, এবার ‘দিদি নং ১’-এ স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন দায়িত্বও দর্শকদের আগ্রহ সৃষ্টি করেছে।
অন্যদিকে, ওটিটি থেকে টেলিভিশনে বিভিন্ন ঘরানায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন ঐন্দ্রিলা বোস। তিনি ‘আলো ছায়া’, ‘মন ফাগুন’ ও ‘পুবের ময়না’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। এবার ‘দিদি নং ১’-এর মঞ্চে স্বস্তিকার সঞ্চালনায় অংশ নিয়ে ঐন্দ্রিলা তাঁর প্রশংসা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন